[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সফটওয়্যার শপ লিমিটেডের মধ্যে ট্রেড মডিউল “ইজি ট্রেড” বাস্তবায়নের লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

অন্যদিকে সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডভাইজর আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় “ইজি ট্রেড” প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমকে আরও সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে ব্যাংকের ট্রেড অপারেশন আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


এছাড়া গ্রাহকেরা উন্নত ডকুমেন্টেশন, দ্রুত প্রসেসিং এবং আধুনিক ট্রেড সেবার সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, ব্যাংকিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রাহককেন্দ্রিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর