প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি
কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তি এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলার ৬ হাজার ৪৫১টি পরিবারকে মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে মোট ১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা প্রদান করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি দরিদ্র পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। প্রধানমন্ত্রী জানান, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে অর্থ প্রেরণের ফলে মাঝপথে টাকা লোপাটের সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন। প্রকল্পে কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করে সরকারি চাকরিজীবী ও দ্বৈত ভাতাভোগীদের বাদ দিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে অংশীদার হতে পেরে নগদ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এসআর
মন্তব্য করুন: