[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৪:২৫ পিএম

সংগৃহীত ছবি

গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা সম্প্রসারণের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

“One Partnership, Complete Protection” প্রতিপাদ্যে গড়ে ওঠা এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আরও আধুনিক ও সমন্বিত আর্থিক সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


চুক্তির ফলে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ব্যাংকিং ও বীমা সেবাকে একসঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে কাজ করবে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, উদ্ভাবনী সেবা চালু করা এবং গ্রাহকসেবার মান উন্নত করতে সহায়ক হবে।


অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানীসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিম, ভিপি মো. নওশাদুল করিম চৌধুরী, এভিপি মো. তানিম বুলবুল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শিহাবুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর