[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

তিন দফা দাবিতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওয়াটারগান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন আমানতকারীরা।


বিক্ষোভকারীদের দাবি, সাবেক গভর্নরের এক সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের গত দুই বছরের মুনাফা কমিয়ে মাত্র ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা তারা অন্যায্য বলে মনে করছেন। তাদের মতে, এতে আমানতকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


আন্দোলনে অংশ নেওয়া অনেকেই জানান, গত দুই বছর ধরে তারা আমানতের মূলধন কিংবা প্রত্যাশিত মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন।


মানববন্ধনে বক্তারা ২০২৪ ও ২০২৫ সালের চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ পরিশোধের দাবি জানান।

একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো এসব ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন চালু করা এবং এফডি, ডিপিএস ও এমটিডিআরসহ মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের অর্থ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার আহ্বান জানান।


কর্মসূচি থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর