[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

টানা ষষ্ঠবার ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার, ভরিপ্রতি নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ১২:২৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

টানা ষষ্ঠ দফা বৃদ্ধির ফলে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হবে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায়। এ ক্ষেত্রে ভরিপ্রতি দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়েছে।


বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হালনাগাদ মূল্যতালিকা প্রকাশ করা হয়।


স্বর্ণের হালনাগাদ দর (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৭৪,১০৪ টাকা
২১ ক্যারেট: ২,৬১,৬৮২ টাকা
১৮ ক্যারেট: ২,২৪,২৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ১,৮৩,৫৩৩ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ১৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭,১৭৩ টাকা।


রুপার নতুন দর (প্রতি ভরি)
২২ ক্যারেট: ৭,১৭৩ টাকা
২১ ক্যারেট: ৬,৮৮১ টাকা
১৮ ক্যারেট: ৫,৮৯০ টাকা
সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের প্রভাবেই মূল্যবৃদ্ধির এই ধারা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর