[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

স্বর্ণের দামে বড় উল্লম্ফন: ২২ ক্যারেট ভরি ২ লাখ ৬৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫১ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও।

নতুন করে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে স্বর্ণের দর সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় আনা হয়েছে।


নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। এর আগে এ দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।


২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।


১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা; পূর্বের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকায়, যা আগে ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।


পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দর কার্যকর থাকবে।
এছাড়া স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর