[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে কর আদায় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, রাজস্ব আয় বৃদ্ধি করে তা উৎপাদনমুখী বিনিয়োগে কাজে লাগানো গেলে কর্মসংস্থান সম্প্রসারণ সম্ভব হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


মন্ত্রী জানান, অর্থনীতিকে গতিশীল করতে হলে রাজস্ব আহরণ জোরদার করতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিবেশ তৈরি করাও সরকারের অগ্রাধিকার।

তার ভাষ্য, বিনিয়োগ ছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।


এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানার জেলে পাড়া এলাকায় নির্ধারিত হাসপাতাল নির্মাণস্থল ঘুরে দেখেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকার জমি তিনি সরেজমিনে পরিদর্শন করেন।

হাসপাতাল প্রকল্পের জন্য নির্ধারিত প্রায় ১৪ দশমিক ২১৯০ একর ও অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর