বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি সংক্রান্ত পরিস্থিতি এখনো বিকাশমান এবং এ বিষয়ে সরকার বিস্তারিত পর্যালোচনা চালাচ্ছে।
পরবর্তী সিদ্ধান্ত যথাযথ মূল্যায়নের পর ঘোষণা করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি।
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ক পদক্ষেপগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ তাদের ঘোষণামতে প্রথমে ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ ট্যারিফ ধার্য করা হয়েছে। তবে সরকার এখনও লিখিতভাবে কোনো নথি পাইনি, তাই পুরো পরিস্থিতি এখনও ‘ইভলভিং’ বা বিকাশমান।
তিনি বলেন, পূর্ববর্তী সরকার কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করেছে, তবে তা নিয়ে এখনও চূড়ান্ত অবস্থান তৈরি হয়নি। সরকারের পক্ষ থেকে চুক্তির সুবিধা-অসুবিধা দুটোই যাচাই করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, চুক্তি সংক্রান্ত কিছু নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, যা সেনসিটিভ বিষয় হিসেবে বিবেচিত।
বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সেক্টরের সমস্যাও চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করেন। বর্তমান বাজারদরের বিষয়ে তিনি বলেন, আমদানি-তদারকি করা পণ্যের দাম স্বাভাবিক আছে, তবে রমজান উপলক্ষে একসঙ্গে ক্রয় বৃদ্ধির কারণে কিছু সবজির দাম সাময়িকভাবে বেড়েছে। উদাহরণস্বরূপ, ৪০-৫০ টাকার লেবু ১২০ টাকায় ওঠে, যা পরে আবার আগের দামে ফিরে এসেছে।
চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, “পূর্বের বিভিন্ন সরকার আশ্বাস দিলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আমরা ব্যবস্থা নিয়ে
এসআর
মন্তব্য করুন: