স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) থেকে কার্যকর হওয়া নতুন এই সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে।
স্বর্ণের নতুন মূল্যতালিকা (ভরি প্রতি)
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বিভিন্ন মানের স্বর্ণের দাম নিচে দেওয়া হলো:
স্বর্ণের মান বর্তমান দাম (টাকা) পূর্বের দাম (টাকা) পরিবর্তন (টাকা)
২২ ক্যারেট ২,৬১,০৪০ ২,৫৮,৮২৪ + ২,২১৬
২১ ক্যারেট ২,৪৯,১৪৩ - -
১৮ ক্যারেট ২,১৩,৫৬৮ - -
সনাতন পদ্ধতি ১,৭৪,৭৮৫ -
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বর্তমানে ৬,৭০৭ টাকা।
বিশ্ববাজারের পরিস্থিতি
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আজ বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,১৫৪ ডলারে পৌঁছাতে দেখা গেছে। উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল এক ভরি স্বর্ণের দাম।
এসআর
মন্তব্য করুন: