[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

স্টার্টআপ অর্থায়ন সম্প্রসারণে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৬ পিএম

সংগৃহীত ছবি

উদ্ভাবননির্ভর অর্থনীতিকে শক্তিশালী করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়ে মাল্টি-ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বিনিয়োগ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

‘স্টার্ট-আপ ফাইন্যান্সিং ইনিশিয়েটিভ’-এর আওতায় এ বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটি দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক-এর এসএমইএসপিডি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার মাধ্যমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি-এর প্রতিনিধির কাছে পে-অর্ডার হস্তান্তর করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির, এফসিএ; এসএমই বিভাগের প্রধান হোসেন-আল-সাফীর চৌধুরী; এগ্রিকালচার বিভাগের প্রধান শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকগুলোর সমন্বিত এ ধরনের বিনিয়োগ উদ্যোগ দেশের স্টার্টআপ খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর