বিশ্ববাজারের সাথে সংগতি রেখে দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা
দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা কমার পর এবার এক লাফে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট (সেরা মান): প্রতি ভরি ২,৫৮,৮২৪ টাকা।
কারণ: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
রুপার দামও ঊর্ধ্বমুখী:
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৭০৭ টাকা।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: