বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের (হিজরি ১৪৪৭) পবিত্র রমজান মাসের জন্য আন্তঃব্যাংক চেক
নিষ্পত্তি ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় যে, উচ্চ মূল্যের চেক (High Value Check) নিষ্পত্তির জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে এবং এগুলো দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে।
নিয়মিত মূল্যের চেক (Regular Value Check) দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে যা দুপুর ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।
বিইএফটিএনের তিনটি সেশন আগের নিয়মে চললেও আরটিজিএসের (RTGS) মাধ্যমে সাধারণ গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করা যাবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্নের জন্য বিকাল পৌনে ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, তবে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে এই সময় বিকাল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। রমজান শেষে ব্যাংকিং লেনদেনের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: