ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ সহায়তা এবং গ্রীণ ফাইন্যান্সিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেড-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং এক্সপার্ট সলিউশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় টাইগার নিউ এনার্জির গ্রাহকরা এসএমই ঋণ ও পরিবেশবান্ধব অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন সুবিধা পেতে কমিউনিটি ব্যাংকের সহায়তা নিতে পারবেন।
পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, পরামর্শসেবা প্রদান এবং সমন্বিত ব্যাংকিং সমাধান বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।
অনুষ্ঠানে টাইগার নিউ এনার্জির কান্ট্রি ডিরেক্টর নাফিউর রহমান ও হেড অব অপারেশন মো. তারেকুল কবির, এক্সপার্ট সলিউশনস লিমিটেডের পরিচালক অজয় কুমার পাল ও টেকনিক্যাল ডিরেক্টর মো. ফিরোজ আল মোজাহিদ খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার মাধ্যমে টেকসই অর্থায়ন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগে এসএমই খাত আরও গতিশীল হবে।
এসআর
মন্তব্য করুন: