যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হওয়ায় ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদহার কমানোর
সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম এক দিনেই ২ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক সময় দুপুরে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৫,০২২.০৬ ডলারে গিয়ে ঠেকেছে।
রয়টার্সের প্রতিবেদন ও বাজার বিশ্লেষণে স্বর্ণের বর্তমান অবস্থার কিছু মূল তথ্য নিচে তুলে ধরা হলো:
স্বর্ণের দাম: একদিনে স্পট গোল্ডের দাম বেড়েছে ২.১%। এছাড়া এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম আউন্সপ্রতি ৫,০৪৬.৩০ ডলারে থিতু হয়েছে।
সাপ্তাহিক পরিবর্তন: সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১.২%। অথচ এর আগের দিনই দাম প্রায় ৩% পড়ে গিয়ে এক সপ্তাহের সর্বনিম্নে নেমেছিল।
অন্যান্য ধাতু: স্বর্ণের পাশাপাশি রুপার দামও ৩.৪% বেড়ে আউন্সপ্রতি ৭৭.৭০ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনাম ৩.৮% এবং প্যালাডিয়াম ৩.৬% বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষক এবং স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং-এর মতে, বিনিয়োগকারীদের মধ্যে ‘রিলিফ র্যালি’ বা স্বস্তির হাওয়া বইছে। এর প্রধান কারণগুলো হলো:
নরম সিপিআই (CPI) তথ্য: জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (CPI) প্রত্যাশিত ০.৩ শতাংশের চেয়ে কম (০.২ শতাংশ) বেড়েছে।
সুদহার কমার প্রত্যাশা: এলএসইজি-র তথ্যমতে, বিনিয়োগকারীরা এ বছর মোট ৬৩ বেসিস পয়েন্ট সুদহার কমার আশা করছেন, যার শুরু হতে পারে আগামী জুলাইয়ে।
বিনিয়োগের সুরক্ষা: সাধারণত ব্যাংক ঋণে সুদহার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা ও আকর্ষণ বিনিয়োগকারীদের কাছে বেড়ে যায়।
"শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর বাজারে যে উদ্বেগ তৈরি হয়েছিল, মূল্যস্ফীতির এই নরম তথ্য তা অনেকটাই প্রশমিত করেছে।" — তাই ওং, স্বাধীন ধাতু ব্যবসায়ী।
এসআর
মন্তব্য করুন: