[email protected] মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়ছে সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের বৈদেশিক মুদ্রার মজুত অর্থাৎ রিজার্ভে বৃদ্ধি হয়েছে।

এখন এটি দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৩ দশমিক ৭৫ মিলিয়ন বা প্রায় ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ তথ্যে দেখা যায়, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার বা প্রায় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।


গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।


নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় কমিয়ে প্রকৃত পরিমাণ নির্ণয় করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর