[email protected] মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

এসএমই খাতে সর্বাঙ্গীণ অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও বিজট্রেড ভেঞ্চারসের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪০ এএম

সংগৃহীত ছবি

দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (এসএমই) খাতে সর্বাঙ্গীণ বা ৩৬০ ডিগ্রি ভিত্তিক আর্থিক সহায়তা সম্প্রসারণের লক্ষ্যে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই চুক্তির মাধ্যমে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেড কমিউনিটি ব্যাংকের কৌশলগত সহযোগী ও পরামর্শক ব্যবসায়িক অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।

উভয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা, প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান, বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ তৈরি, ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং সহজতর ঋণপ্রক্রিয়া নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া বিজট্রেড ভেঞ্চারস তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে, যা ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করা ও ব্যবসা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।


কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত আনুষ্ঠানিকতায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মাহবুব হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এসবিইউ ও ট্রানজেকশন ব্যাংকিং শেখ পারভেজ মারেকারসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এছাড়া বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আতিকুর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. শরীফ পাটওয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর