বিশ্ববাজারে দরপতনের প্রেক্ষাপটে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা (প্রতি ভরি/১১.৬৬৪ গ্রাম):
স্বর্ণের মান নতুন দাম (টাকা) পূর্বের দাম (টাকা)
২২ ক্যারেট ২,৫৮,৮২৪ ২,৬২,০৯০
২১ ক্যারেট ২,৪৭,০৪৪ ২,৫০,১৯৩
১৮ ক্যারেট ২,১১,৭৫০ ২,১৪,৪৪৩
সনাতন পদ্ধতি ১,৭৩,৩২৭ ১,৭৫,৪৮৫
গুরুত্বপূর্ণ তথ্য:
কার্যকর: এই নতুন দাম ৭ ফেব্রুয়ারি রাত থেকেই কার্যকর হয়েছে।
অতিরিক্ত খরচ: উল্লিখিত দামের সঙ্গে সরকারি ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে (নকশাভেদে মজুরি ভিন্ন হতে পারে)।
কারণ: বিশ্ববাজারে দাম কমা এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যের সাথে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: