চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনেই দেশে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু বুধবার (৪ ফেব্রুয়ারি) একদিনেই দেশে এসেছে প্রায় ২ হাজার ১৯৬ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারির একই সময়ের তুলনায় চলতি বছর প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম চার দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটির বেশি। ফলে প্রবৃদ্ধির হার প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া চলতি ২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার, যা রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতির ইঙ্গিত দিচ্ছে।
এসআর
মন্তব্য করুন: