[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

ফেব্রুয়ারিতে এলপিজির দাম কী হচ্ছে, জানা যাবে সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে—এই সিদ্ধান্ত জানানো হবে আগামী সোমবার (২ ফেব্রুয়ারি)।

ওইদিন এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সৌদি আরামকোর ঘোষিত সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করা হবে। সোমবার বিকেল ৩টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এলপিজির পাশাপাশি একই সময়ে অটোগ্যাসের নতুন দামও জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই দিনে অটোগ্যাসের মূল্যও বাড়ানো হয়। তখন ভ্যাটসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর