[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

ফেব্রুয়ারিতে টানা দুই দিন বন্ধ থাকবে দেশের সব তফশিলি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

আগামী ফেব্রুয়ারি মাসে টানা দুই দিন দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে কার্যত সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে ওই দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ফলে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের ব্যাংকগুলোতে কোনো ধরনের লেনদেন বা অফিসিয়াল কার্যক্রম চলবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর