[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

চকবাজারে আবাসিক ভবনে আগুন

এম. এ রনী

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৯:৩৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা হয়।

তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। 

 

এসআর

সম্পর্কিত খবর