রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টা চালানোর পর দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একাধিক ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
এসআর