[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: দক্ষিণে আসিফ, উত্তরে আদীব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১:১৪ এএম

সংগৃহীত ছবি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের পাঁচটি সিটিতে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মনোনয়ন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে।


এছাড়া অন্যান্য সিটিগুলোর মধ্যে কুমিল্লায় অ্যাডভোকেট তরিকুল ইসলাম, রাজশাহীতে মোবাশ্বের আলী এবং সিলেটে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে প্রশাসকদের অংশগ্রহণের সুযোগ রাখা উচিত নয়।


এ সময় তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকের বাইরে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর