[email protected] বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়, ঝুম বৃষ্টি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।

দিনের গরমের পর আকস্মিক এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এর আগে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির তথ্যমতে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।


পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


পরবর্তী দিনগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।


আসন্ন ঈদুল ফিতরের দিনেও দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এতে ঈদের দিনেও আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর