রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন।
শনিবার (৭ মার্চ) রাতে মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে হাঁটতে বের হলে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা আইফোনসহ মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে দিতে দেরি হওয়ায় তাকে আঘাত করা হয়। এতে তার ঘাড় ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, ঘটনাটি শনিবার রাতে ঘটেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: