[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৮ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে ঝরল স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

শীতের আমেজ কাটতে না কাটতেই রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি।

সোমবার (২ মার্চ) সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুরের দিকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকাই নয়—আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


সংস্থাটি আরও জানায়, মঙ্গলবার (৩ মার্চ)ও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।


তাপমাত্রার ক্ষেত্রে আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর