[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

মিরপুরে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর এলাকার শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর