[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

তারা ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে শাহবাগ থানার সামনে জড়ো হন।

সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।


বিক্ষোভকারীরা বলেন, সংশ্লিষ্ট ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট পদক্ষেপ চান তারা।


ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর