[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

জরুরি ব্রিফিং ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ব্যাপক অনিয়ম ও ফলাফল প্রভাবিত করার অভিযোগ এনে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলীয় সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে তাদের গুরুতর আপত্তি রয়েছে। অভিযোগ করা হয়, ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় কারচুপির ঘটনা ঘটেছে।


সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন। পাশাপাশি এ বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর