আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটিতে মেয়র পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলীয় পর্যায়ের প্রাথমিক আলোচনায় দুই নেতার নাম সামনে এসেছে।
দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদের প্রার্থিতা প্রায় নিশ্চিত ধরা হচ্ছে, যদিও দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে নিজের অবস্থান সম্পর্কে আরিফুল ইসলাম আদীব বলেন, দলের প্রাথমিক আলোচনায় তিনি ও আসিফ মাহমুদ—দুজনই দুই সিটির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দল আনুষ্ঠানিকভাবে জানাবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এই দুই নেতার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এসআর
মন্তব্য করুন: