[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

বনানীর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাঁচতলা একটি ভবনের গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভবনটির পঞ্চম তলায় অবস্থিত কর্কশিট ও হার্ডবোর্ড সংরক্ষিত একটি গোডাউনে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর মাত্র দুই মিনিটের মধ্যে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। যানজটের কারণে কিছুটা বিলম্ব হলেও রাত ৭টা ২২ মিনিটে ফায়ার কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ভবনের একটি তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত ভবন ত্যাগ করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিস কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর