রাজধানী ঢাকা ও আশপাশের রুটে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
রাজধানী ঢাকা ও আশপাশের রুটে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি
এ উদ্যোগের অংশ হিসেবে কাউন্টার পদ্ধতিতে টিকিট বিক্রি ও আধুনিক ই-টিকিট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানানো হয়।
এতে জানানো হয়, ই-টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব পাবে আরবান টেক লিমিটেড নামে একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যারা পরিবহন মালিকদের সঙ্গে সমন্বয় করে পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে।
নতুন ব্যবস্থায় যাত্রীরা মোবাইল অ্যাপ কিংবা নির্ধারিত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে টিকিট সংগ্রহ করে বাসে যাতায়াত করতে পারবেন। কর্তৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না।
সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ভাড়া নিয়ে অনিয়ম বন্ধ করতেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে এই ই-টিকিট ব্যবস্থাকে পুরোপুরি নগদবিহীন (ক্যাশলেস) করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএমপি সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ই-টিকিট ব্যবস্থা চালু হলে গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: