চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, তবে তার স্বামী পলাতক রয়েছেন।
সাম্প্রতিক সময়ে শিবগঞ্জ থানার নামোচাকপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, কোডিন ফসফেটযুক্ত দুই বোতল এসকাফ সিরাপ এবং ১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মোছা. পপিয়ার বেগম (৩৬) নামের এক নারীকে আটক করা হয়। তার স্বামী মো. শামির উদ্দিন (৩৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: