রাজধানীর হাজারীবাগ এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিন্তী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজন সিয়াম দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হাজারীবাগ থানার অধীনস্থ একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবারের অভিযোগ, পূর্বপরিচিত এক সহপাঠী এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগে সিয়াম নামে এক যুবককে আটক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত কারণ ও প্রেক্ষাপট জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: