[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে গুলিতে প্রাণ গেল এক দিনমজুরের

রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৯ এএম

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (রাত ৮টার দিকে) এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


স্বজনদের ভাষ্য, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন.।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, আহত অবস্থায় নয়, তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।


এদিকে রাজশাহী মহানগর পুলিশ–এর মতিহার জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।


স্থানীয়দের দাবি, গোলাম মোস্তফা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।

কারা এবং কী কারণে তাকে গুলি করেছে—সে বিষয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর