সাতক্ষীরার শ্যামনগরে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মোট ২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৭৩১ জন। পাশাপাশি দুটি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১ হাজার ১০১ জন এবং ভকেশনাল শাখায় দুটি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৪৬ জন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯২২ জন এবং ছাত্রী ৮০৯ জন। বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান শাখায় ৬২০ জন, মানবিক বিভাগে ৯৬৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
কেন্দ্রভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৬৪১ জন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৯ জন এবং নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৪১ জন পরীক্ষা দেবে।
অন্যদিকে দাখিল পরীক্ষার জন্য শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৭০৬ জন এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।
ভকেশনাল শাখার পরীক্ষার্থীদের মধ্যে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬৪ জন এবং নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৮২ জন পরীক্ষা দেবে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রসঙ্গত, কাল ২১ এপ্রিল থেকে শ্যামনগরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এসআর