সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।
পৃথক ঘটনাগুলো ঘটে জেলার তাহিরপুর, ধর্মপাশা এবং দিরাই উপজেলায়।
শনিবার দুপুরে ঘটে যাওয়া এসব ঘটনায় নিহতরা হলেন—ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের আবুল কালাম (২৮) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩৮)।
এ সময় বজ্রপাতের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে এসব দুর্ঘটনা ঘটে।
এসআর