নেত্রকোণা জেলার সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের ঠাকুরাকোণা বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ এবং মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত আদালত পৃথক দুটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।
অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানান, জেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও কারসাজির বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চালানো হবে।
এসআর