[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে হজযাত্রীদের প্রস্তুতিতে প্রশিক্ষণ কর্মশালা, সরঞ্জাম বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের জন্য একটি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় আল মক্কা ট্রাভেলস ও আল মদিনা ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার মুন্সিরহাট বাজার এলাকার আলিফ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ মুফতি মো. খোরশেদ আলম। কর্মশালায় হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয় এবং আনুষঙ্গিক বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। কর্মশালাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন আল মক্কা ট্রাভেলসের পরিচালক সামছুল আলম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, সেলিম মহুরী, মো. ইলিয়াছ, মো. ইউসুফ, দেলোয়ার হোসেন এবং সাংবাদিক মো. এমদাদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চলতি বছরের হজযাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে হজ পালনের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্র জানায়, আল মক্কা ও আল মদিনা ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলার অন্তর্ভুক্ত হজযাত্রীরা আগামী ২০ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।

এসআর

সম্পর্কিত খবর