সাতক্ষীরার শ্যামনগরে নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় পরিবেশবাদীরা।
শ্যামনগরে নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নদীর চরে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় পরিবেশবাদীরা।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশ সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি নদীর চরে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা অসংখ্য গাছ কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ না করেই কেটে ফেলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা দ্রুত এ ধরনের গাছ নিধন বন্ধের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমানসহ সংগঠনটির স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, নুরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, রাজিয়া সুলতানা এবং ইয়ুথ ফর সুন্দরবনের সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানীসহ অন্যরা।
এসআর