বিদেশ থেকে আমদানি করা তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
একই সঙ্গে এলপিজি ও এলএনজি বহনকারী আরও কয়েকটি জাহাজ পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া ও ভারত থেকে আসা এলপিজিবাহী দুটি জাহাজ বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করে। বর্তমানে জাহাজ দুটি নির্ধারিত পয়েন্টে অবস্থান করছে।
তিনি আরও জানান, রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে আরও কয়েকটি এলপিজি ও এলএনজি বহনকারী জাহাজ আসবে।
তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এবং ১৮ এপ্রিল আরও একটি এলএনজিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি
এসআর