[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

তেলের লাইনে নজরকাড়া ঘটনা: খেলনা মোটরসাইকেলও ‘সিরিয়ালে’

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:৪২ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল বিক্রির খবর ছড়িয়ে পড়তেই একদিন আগ থেকেই স্থানীয় একটি পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে।

তবে এই লাইনে সবার দৃষ্টি কেড়েছে এক অদ্ভুত দৃশ্য—বড় মোটরসাইকেলের পাশাপাশি রাখা হয়েছে শিশুদের একটি ছোট চার্জারচালিত খেলনা মোটরসাইকেল।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর নুর ইসলাম নামের এক ব্যক্তি ওই খেলনা বাইকটি লাইনে রেখে চলে যান। বিষয়টি দ্রুত আশপাশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে এবং অনেকেই তা দেখতে ভিড় করেন।


এ বিষয়ে নুর ইসলাম বলেন, সবাই যেহেতু সিরিয়াল মেনে তেল নিচ্ছেন, তাই নিয়ম ধরে রাখতেই তিনি অস্থায়ীভাবে ওই ছোট বাইকটি লাইনে রেখেছেন। পরে নিজের মূল মোটরসাইকেল এনে তেল নেবেন বলেও জানান তিনি।


তেল সংকটের কারণে এমন ব্যতিক্রমী কৌশল গ্রহণের ঘটনা এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে অনেকেই বিষয়টিকে মজার একটি ঘটনা হিসেবেই দেখছেন।

এসআর

সম্পর্কিত খবর