মানবেতর পরিস্থিতি: খুলনার পাইকগাছার কাশিমনগর বাজারে ছাগল বিক্রির একটি ছাউনিতে প্রায় এক মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন ৮০-৮৫ বছর বয়সী এক অজ্ঞাত
বৃদ্ধ। গোসলহীন ও অসুস্থ অবস্থায় সেখানেই মল-মূত্র ত্যাগ করায় চরম দুর্গন্ধে অত্যন্ত অমানবিক পরিবেশে দিন কাটছে তার।
ফেলে যাওয়ার ঘটনা: স্থানীয়দের ভাষ্যমতে, ঈদুল ফিতরের কয়েক দিন আগে দুই ব্যক্তি ভ্যানে করে তাকে এখানে নিয়ে এসে ফেলে রেখে যায়। এরপর থেকে তিনি সেখানেই পড়ে আছেন এবং ডাকলে কোনো সাড়া দিচ্ছেন না।
স্থানীয়দের সহায়তা ও ক্ষোভ: বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রাখলেও দুর্গন্ধে কেউ কাছে যেতে পারছেন না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।
প্রশাসনের বক্তব্য: উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানিয়েছেন, খুলনায় কোনো বৃদ্ধ নিবাস না থাকায় তাকে আশ্রয় দেওয়া যাচ্ছে না। তবে ফরিদপুরের শান্তি নিবাসে স্থানান্তরের বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।
দাবি: বৃদ্ধের সুচিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং তাকে ফেলে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসআর