[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

নিকলীতে ৭৮২ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


আটক হওয়া রওশন আরা বেগম (৫০) স্থানীয় বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মহব্বত আলীর স্ত্রী বলে জানা গেছে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নিকলী থানার একটি দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সেখান থেকেই আটক করা হয়।


অভিযানে অংশ নেন থানার অন্যান্য কর্মকর্তারাও। পুলিশ জানায়, আটক রওশন আরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর