লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে জেলা
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সফুরা বেগম রুমীর বিরুদ্ধে হত্যা, নাশকতা এবং প্রতারণাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গ্রেফতার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত রুমী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসআর