[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

বড়াইগ্রামে ফিলিং স্টেশনে অনিয়ম, ৫০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপনে বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে তেল সংকটের জেরে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও স্থানীয়রা সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় তেল না পাওয়ায় তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।


পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহার করান।


পরে প্রশাসনের তদন্তে জানা যায়, সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত নিয়ম না মেনে গভীর রাতে প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত না করে প্রায় ২ হাজার ৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে।


অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্টেশনটিকে জরিমানা করা হয়।


উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর