[email protected] শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গায় তীব্র গরমে গলছে রাস্তার পিচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ৪:২১ পিএম

চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এই অঞ্চলের

 সর্বোচ্চ। তীব্র রোদে শহরের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক ও কৃষকরা রোদে কাজ করতে গিয়ে চরম শারীরিক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। পরিস্থিতি বিবেচনায় অনেক জায়গায় স্বেচ্ছাসেবী উদ্যোগে পথচারী ও পুলিশ সদস্যদের মাঝে শরবত ও স্যালাইন বিতরণ করতে দেখা গেছে।

গরমের পাশাপাশি জেলায় জ্বালানি তেলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা এই প্রচণ্ড রোদের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাঝারি তাপপ্রবাহ আরও এক থেকে দুই দিন স্থায়ী হতে পারে। তবে এরপর তাপমাত্রা কিছুটা কমে আসার এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
​উল্লেখ্য, গত বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিল সেদিনের দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর