কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম, নিউমোনিয়া ও হার্ট ফেইলিওর নিয়ে গত ২৬ মার্চ মুমূর্ষু অবস্থায় আফরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তিন দিন আগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় পাঠানোর কথা বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকটের কারণে পরিবারটি তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে পারেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআর
মন্তব্য করুন: