[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিপুল আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৭:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক

 বাহিনীর ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১৫।

সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে ক্যাম্প-৮/ইস্ট-এর বি/৪১ ব্লকে এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, নাশকতার উদ্দেশ্যে সৈকত হোসেন বুলু নামের এক ব্যক্তির ঘরে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত করা হয়েছে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বুলু পালিয়ে গেলেও তার শয়নকক্ষের বিশেষ কায়দায় তৈরি মাচা থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫ জোড়া সামরিক পোশাক সদৃশ কম্বেট ইউনিফর্ম, ২১০টি টুপি, ৩০টি হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ফ. ম ফারুক নিশ্চিত করেছেন যে, পলাতক আসামিকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর