সব ধরনের বৈষম্য দূর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা নকশীকাঁথার উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাটি নাগরিক প্রকল্পের আওতায় উইক্যান ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী। সঞ্চালনায় ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা বর্ণবাদ, জাতিগত বৈষম্য ও সামাজিক বৈষম্য নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এতে বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য গোলাম হোসেন, রোজিনা পারভীন, ইউপি সদস্য বনশ্রী মন্ডল, নাজমুন নাহার শিউলী, লাকী আক্তার, মিনতী রানী, ভারতী মুন্ডাসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প প্রতিনিধি তপন কর্মকার।
বক্তারা বলেন, সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
এসআর
মন্তব্য করুন: